ঘূর্ণিঝড়ের আশঙ্কায় জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মচারী বাদে মঙ্গলবার অন্য কর্মচারীরা ওয়াক ফ্রম হোম করতে পারবেন

ঘূর্ণিঝড় সিত্রাং এর গতিমুখ ত্রিপুরার দিকে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। যার ফলে ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর (আই এম ডি)। এতে যে ধরনের বিপর্যয় হতে পারে তার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এবং জনসাধারণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগরতলা পুরনিগম এলাকার অ্যাসেনশিয়াল পরিষেবা ব্যতীত অন্যান্য অফিসের কর্মচারীরা আগামীকাল অর্থাৎ ২৫-১০-২০২২ তারিখে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন এবং একমাত্র প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশে যার যার অফিসে রিপোর্ট করবেন। শহরে যানজট কমানোর উদ্দেশ্যে ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *