গতকাল রাতে থেকে এখনও অব্দি সিত্র্যাং নিয়ে সাব্রুম মহকুমা জুড়ে আতঙ্কিত মহাকুমাবাসী। বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে সাব্রুমের দূরত্ব মাত্র ৬৯ কিলোমিটার। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বঙ্গোপসাগরের সিত্র্যাং প্রবল গতিতে আছরে পড়তে পারে সাব্রুমেও। এর জন্য সাব্রুম মহকুমা প্রশাসনের তরফ থেকে মহকুমারের বিভিন্ন এলাকা মাইকিং করে সতর্ক থাকার জন্য আবেদন জানান হয় এবং কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে সাথে সাথে মহকুমা প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানান।
