খোয়াই চেবরি এলাকার বিজেন্দ্র ধর তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ছাদে বাহারি লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই পড়ে থাকেন। কিছু সময় পর পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে খোয়াই হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
