ওসির অভব্য আচরণে বিশালগড় টু বক্সনগর সড়ক অবরোধ করেন এলাকাবাসী

ওসির অভব্য আচরণে বিশালগড় বক্সনগর জাতীয় সড়ক অবরোধ করল ভেলুয়ারচর এলাকাবাসী।ঘটনার বিবরণে জানা যায় রবিবার কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক আগরতলা থেকে একটি প্রাইভেট গাড়ি করে বক্সনগরের দিকে আসছিল। সেই সময় ভেলুয়ারচর নাকা পয়েন্টের সামনে  ভেলুয়ারচর কালী পূজা কমিটির কিছু লোকজন  গাড়ি থামিয়ে  চাঁদা আদায় করছিলেন।ঐ সময় ওসির গাড়িটি তাদের সামনে আসতেই একটি ছোট বাচ্চা ছেলে গাড়ির সামনে চাঁদা আদায়ের  জন্যে এসে উপস্থিত হয়।তখন এত ছোট একটি বাচ্চা ছেলে গাড়ির সামনের চাঁদা আদায় করতে আসায় ওসি তেলেবেগুনে জ্বলে ওঠেন।ওসি তখন তাদের উদ্দেশ্য করে বিভিন্ন গালিগালাজ থেকে শুরু করে অভদ্র আচরণ করতে থাকেন। সাধারণ মানুষ যা মেনে নিতে পারেনি পরবর্তী সময়ে ওসি বিষ্ণুপদ ভৌমিক ঘটনাস্থল থেকে থানায় চলে আসেন।পরে এলাকাবাসী ওসির এই অভদ্র আচরণের দরুন বিশালগড় বক্সনগর জাতীয় সড়ক অবরোধ করেন।।দীর্ঘ তিন ঘণ্টা অবরোধ চলার সময়ে  রাস্তার দু’পাশে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণকে।  ঘটনাস্থলে ছুটে আসেন কলমচৌড়া থানার এস আই ডেবিড ডারলং, এস আই শংকর চন্দ্র দাস সহ পুলিশ বাহিনী।পুলিশের সাথে দীর্ঘ আলাপ-আলোচনার পরেও অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেননি।এই অবরোধের মধ্যে এসে পড়েন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম। তিনি এসে অবরোধকারীদের সাথে কথা বলেন কিন্তু তার কথা মানতে ও রাজি হননি অবরোধকারীরা।তাদের একটাই দাবি ওসি নিজে এসে এই ঘটনার জন্য ভুল  স্বীকার করতে হবে। অবশেষে তিন ঘণ্টা অবরোধ চলার পর ভেলুয়ারচর এলাকার প্রধান অনিল দাস এসে এই ঘটনার মীমাংসা করা হবে বলে অবরোধকারীদের আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ তুলে নেয়। তখন এলাকাবাসী থেকে দাবি ওঠে অতিসত্বর এই থানা থেকে  বিষ্ণুপদ ভৌমিক কে বদলি করতে হবে।কারণ  এর আগেও  এ ধরনের অভব্য আচরণের অভিযোগ রয়েছে বিষ্ণুপদ ভৌমিকের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *