গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় বিলোনিয়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় বিলোনিয়া থানার পুলিশের কাছে খবর আসে যে আমজাদ নগর এলাকায় আব্দুল রব নামে এক ব্যক্তির বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে। আর সেই খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার এসআই সঞ্জীব দেববর্মা, এসআই মৃদুল মজুমদার, এসআই চম্পা দাসের নেতৃত্বে চলে তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে অভিযান চালানোর পর বেরিয়ে আসে হেরোইন। যার ওজন ১০ গ্রাম। সাথে সাথে আটক করা হয় বাড়ির মালিক আব্দুল রব কে। এবং নেশা সামগ্রী সহ আব্দুল রবকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস জানান এনডিপিএস এক্টে আবদুলের বিরুদ্ধে একটি মামলা হাতে নেওয়া হয়েছে, বুধবার তাকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি স্থানীয় সচেতন মহলের দাবি প্রশাসন যদি সঠিক ভাবে নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত জারি রাখেন তাহলে বর্তমানে নেশায় আসক্ত যুবসমাজ ধ্বংসের পথ থেকে রক্ষা করা সম্ভব হবে।
