দলীয় নির্দেশে প্রবাসে বিধায়ক।এই সময় বিধানসভার অন্তর্গত সব গুলি পঞ্চায়েতে ১ দিন করে প্রবাসে থাকবেন ৩ নং বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস।তারই অঙ্গ হিসাবে আজ বামুটিয়া বিধানসভার পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খলাবাড়ী অঙ্গনওয়ারী কেন্দ্রে বুধবার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ৮ নং বুথে ।বিস্তারিত আলোচনা করেন বিধায়ক কৃষ্ণধন দাস।বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন জনগণ বিধায়ক জনগণের কথা শুনেন,তাদের দাবি গুলি পূরণ করার আশ্বাস দেন।এবং আগামী ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে ২০২৩ এ বামুটিয়া বিধানসভায় বিজেপিকে নির্বাচনে জয় যুক্ত করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করেন।
