চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মধুপুরের রাধানগর এলাকা

দীর্ঘ চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মধুপুর রাধানগর এলাকা। মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিসের সিনিয়র ম্যানেজারসহ বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার ক্ষুভ উগড়ে দিয়েছেন এলাকার উপপ্রধান সহ এলাকাবাসী। জানাযায় 24 অক্টোবর সিত্রাং ঘূর্ণিঝড়ের ফলে রাস্তায় ভেঙে পড়ে বিদ্যুতের তার সহ বিদ্যুতের খুঁটি, সোমবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা পর্যন্ত দীর্ঘ চার দিন যাবত বিদ্যুৎহীন এলাকা, এলাকার জনসাধারণ বারবার মধুপুর বিদ্যুৎ অফিসে জানানোর পর ও কর্মীরা কোনরকম উদ্যোগ গ্রহণ করছেন না ক্ষুব্ধ হয়ে উঠে এলাকার জনসাধারণ এবং জানান মধুপুর বিদ্যুৎ কর্মীরা নিজেদের মর্জিমাফিক অফিস পরিচালনা করেন নিজেদের মর্জিমাফিক বিদ্যুতের লাইনের কাজ করেন অফিসে সিনিয়র ম্যানেজার আশীষ বণিক নিজের  মর্জি মাফিক অফিস পরিচালনা করেন। পরিষেবা স্বাভাবিক না হলে যেকোনো সময় আইন-শৃঙ্খলার ব্যাঘাত ঘটতে পারে এমনটাই অভিমত এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *