সার্বজনীন কঠিন চীবর দানোৎসবকে সামনে রেখে চলছে জোরদার প্রস্তুতি। নভেম্বর মাসের চার তারিখে সার্বজনীন কঠিন চীবর দানোৎসব বিভিন্ন কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০ তম বর্ষে পদার্পণ করলো এই দানোৎসব। বিলোনিয়া মহকুমাধীন ভাগ্যমনি চাকমা পাড়ার গাবুর ছড়া রতনপুর বৌদ্ধ বিহারে ২০তম সার্বজনীন শুভোদানোত্তম মহাপূন্য কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দানোৎসবকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে রতনপুর বৌদ্ধ বিহারকে । একদিনের জন্য বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে বসবে মেলাও। প্রতিবছরেই একটি শুভ দিনের দিনক্ষন দেখে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত করে থাকে। এবারও ব্যাতিক্রম হবে না। কঠিন চীবর দানোৎসবকে সামনে রেখে জোরদার প্রস্তুতি চলছে দিনে রাতে। বিশ্ব শান্তি বৌদ্ধ পতাকা উত্তোলন , বৌদ্ধ সংগীত পরিবেশন, পঞ্চশীল প্রার্থনা,উপসমাপ্রদা, বৌদ্ধ পূজা উৎসর্গ সহ অন্যান্য কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হবে দানোৎসবের অনুষ্ঠান । এই দানোৎসবের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন ও আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে । মূলতঃ বৌদ্ধধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও কঠিন চীবর দানোৎসবকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য সার্বজনীন কঠিন চীবর দানোৎসব কমিটির পক্ষ থেকে সকল অংশের জনগনকে সহযোগীতার হাত বাড়ানোর আহ্বান রাখেন।
