গামাইবাড়িতে ক্যানেলের জল থেকে উদ্ধার মৃতদেহ

ক্যানেলের জল থেকে এক ব্যাক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার গামাইবাড়ি শক্তি সংঘ ক্লাব সংলগ্ন কল্যানের জলে।
      খবরে জানা যায়, তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকার বাসিন্দা সূজিত বরন বিশ্বাসের ৪৩ বছর বয়সি পুত্র  টুটন বিশ্বাস প্রায়শই মদ্যপান করতো। কিন্তু উনার স্ত্রীর অভিযোগ, গতকাল অর্থাৎ বুধবার দুপুর আনুমানিক তিনটা,সাড়ে তিনটা নাগাদ টুটন বিশ্বাসকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়,এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে তার স্ত্রী সহ পরিবারের লোকজন সারারাত খোঁজাখুঁজি করলেও তার কোন খবর পাওয়া যায় নি। পরবর্তীতে আজ অর্থাৎ বৃহস্পতিবার এলাকার লোকজন প্রত্যক্ষ করে বাড়ি থেকে বেশ কিছু দূরের ক্যানেলের জলে ভাসমান অবস্থায় ওই ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে । পরবর্তীতে এলাকাবাসীদের চিৎকার চেঁচামেচি তে ছুটে আসে টুটনের স্ত্রী, কন্যা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে দেখতে পায় ওই ব্যাক্তির কান দিয়ে রক্ত ক্ষরণ হয়েছে। পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
      এদিকে মৃত টুটন বিশ্বাসের স্ত্রীর অভিযোগ টুটন  বিশ্বাসকে কেউ খুন করেছে। কেননা কিছুদিন আগে স্থানীয় বান্দর চৌমুহনী বাজারের এক মিষ্টির দোকানের কর্মচারীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে টুটনের ঝামেলা হয়েছিল। এবং গতকাল অর্থাৎ বুধবার বিকেল নাগাদ তাকে বাড়ি থেকে কেউ ডেকে নিয়ে যায় টমটমে করে। তবে যে ডেকে নিয়ে গিয়েছিল তার চেহারা দেখতে পারেনি টুটনের স্ত্রী। অন্যদিকে টুটনের স্ত্রী আরও দাবি করেন, যেই ক্যানেলের জল থেকে  মৃতদেহ উদ্ধার হয়েছে সেদিকে টুটনের তেমন যাওয়া আসা ছিল না।
       তবে যাই হোক, এটি খুন নাকি আত্মহত্যা তা বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ গামাইবাড়ি এলাকা থেকে টুটন বিশ্বাসের মৃতদেহ উদ্ধার  কাণ্ডের ঘটনায়  কবে নাগাদ কূল কিনারা করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *