ব্যাংকে রাখা গ্রাহকের টাকা আত্মসাৎ করার চেষ্টা ব্যাংক কর্মীর

ব্যাঙ্ক গ্রাহকের অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে ব্যাঙ্কে টাকা জমা না দিয়েই রিসিভ কপি ধরিয়ে দিল ব্যাঙ্কের এক কর্মী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার স্থিত ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে।             অভিযোগ মূলে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার স্থিত ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহক বিষ্ণুপদ রাঙ্খল গতকাল অর্থাৎ বুধবার ব্যাঙ্কে ১৫,০০০ টাকা জমা দেওয়ার জন্য আসে। ব্যাঙ্কের কর্মী  অজিত কুমার দেববর্মা বিষ্ণুপদ রাঙ্খলের কাছ থেকে  ১৫,০০০ টাকা নিয়ে রিসিভ কপি ধরিয়ে দেয়, টাকা জমা দেওয়া হয়ে গেছে বলে।
   বিষ্ণু বাবু  গতকাল অর্থাৎ বুধবার রিসিভ কপি নিয়ে বাড়ি চলে গেলেও ব্যাঙ্কের থেকে কোন টাকা জমা দেওয়ার মেসেজ না পেয়ে চিন্তিত হয়ে রাত পোহাতেই  সকাল বেলা ব্যাঙ্কে আসেন এবং ব্যাঙ্কে যোগাযোগ করেন।
  এসে তিনি জানতে পারেন গতকাল যে টাকা ব্যাঙ্কে জমা দিয়েছিল সেই টাকা ব্যাঙ্কে  জমাই দেওয়া হয়নি কোন এক অজ্ঞাত কারণে।
    পরে ব্যাঙ্কের কর্মী অজিত কুমার দেববর্মার সাথে সে বিষয়ে কথা বললে অজিত কুমার দেববর্মা বাইরে এসে কথা বলার জন্য পরামর্শ দেন বিষ্ণুপদ বাবুকে। যথারীতি ব্যাঙ্ক কর্মীর কথা শুনে বাইরে আসতেই ১৫,০০০ টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে ব্যাঙ্ক কর্মী অজিত কুমার দেববর্মা।
  বিষ্ণুপদ রাঙ্খল অভিযোগ করে আর জানান,বিগত দিনেও এই ধরনের ঘটনা তার সাথে হয়েছিল। তাছাড়া তিনি ওই ব্যাঙ্ক কর্মীকে বাটপার বলেও আখ্যায়িত করেন।
          এ দিকে তুইচিন্দ্রাই এলাকার বাসীদের মধ্যে থেকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড গ্রাহক পরিষেবা নিয়ে। তবে এখন দেখার বিষয় ত্রিপুরা কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এর সদর দপ্তর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন ওই ব্যাংক কর্মীর বিরুদ্ধে। ব্যাংক কর্মীর এরকম ব্যবহারে ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *