নারিকেলকুঞ্জে পর্যটক আসতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার নারিকেলকুঞ্জে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা গণ্ডাছড়া মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি নারিকেলকুঞ্জ পর্যটনস্থলের সমস্ত দায়িত্ব স্থানীয়দের হাতে দিতে হবে। বাইরের কোন সংস্থা বা কোন ব্যক্তি কোন কিছুই পরিচালনা করতে পারবে না। এই পর্যটন স্থলে শুধু তাদেরই রোজগারের ব্যবস্থা করে দিতে হবে।যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে নারিকেলকুঞ্জের সমস্ত রাস্তা বন্ধ করে দেবেন তারা। ফলে নারিকেল কোন জায়গায় রাত্রিযাপনের ব্যবস্থা শুরু হতেই শুরু হয়ে গেল অশান্তি। এই সমস্যার সমাধান না হলে পর্যটনের সংখ্যা যে কমবে তা এক প্রকার বলাই যায়।
