বিদ্যুৎ নেই কেন অভিযোগে মেলাঘর বিদ্যুৎ দপ্তরের কর্মীকে মারধর

মেলাঘর বিদ্যুৎ দপ্তরে দুষ্কৃতির আক্রমণ। আক্রমণ করা হয় বিদ্যুৎ দপ্তরের জি আর টু কর্মচারী তপন চৌধুরীর উপর। ভাঙচুর করা হয় বিদ্যুৎ দপ্তরের চেয়ার টেবিল টেলিফোন রিসিভার সহ অন্যান্য সামগ্রী। ঘটনা বৃহস্পতিবার রাতে। মেলাঘরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য দপ্তরের কর্মীরা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন।  গতকাল রাত্রে মেলাঘর বিদ্যুৎ দপ্তরে মেলাঘর মাস্টার পাড়ার ১০-১২ জন যুবক  এসে বিদ্যুৎ দপ্তরের জি আর টু এর কর্মী তপন চৌধুরীর কাছে জানতে চান মাস্টারপাড়ার বিদ্যুৎ এখনো নেই কেন।? তখন বিদ্যুৎ দপ্তরে কর্মী তপন চৌধুরী বলেন কলাখেত এলাকায়  চারদিন ধরে বিদ্যুৎ নেই,অফিসের সব স্টাফ কলাখেত গিয়েছে ওখানে লাইন ঠিক করার জন্য। তপন চৌধুরী আর বলেন  ১০ মিনিট অপেক্ষা করুন আমাদের স্টাফ চলে আসবে। ১০ মিনিট পরে আপনাদের বিদ্যুৎ পরিষেবা সারাই করে দেওয়া হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাস্টার পাড়া থেকে আগত দুষ্কৃতীরা বিদ্যুৎ দপ্তরে কর্মী তপন চৌধুরীর গালে চড় মারে। এবং অফিসের চেয়ার টেবিল টেলিফোনের রিসিভার ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। এ বিষয়ে বিদ্যু দপ্তরের তরফ থেকে মেলাঘর থানায় একটি লিখিত মামলা করা হয় বলে জানান দফতরের কর্মীরা। মেলাঘর বিদ্যুতের অফিসে এত বড় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ পরিষেবার জন্য মাত্র আট জন হেলপার রয়েছে, কিন্তু একজনও লাইনম্যান নেই। দপ্তরের অফিসে একটি মাত্র গাড়ি দিয়ে এত বড় বিস্তীর্ণ এলাকা  দপ্তরের কর্মীদের চলাচল করতে হয়। যে পরিমাণে  বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য সরঞ্জাম থেকে শুরু করে, কর্মচারী, গাড়ি থাকার দরকার সেই পরিমাণে  নেই। ফলে দিনভর কাজ করেও এভাবে আক্রমণের শিকার হওয়াতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *