ত্রিপুরা রাজ্যের প্রভারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মহেশ শর্মা সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন দোরগোড়ায়। এই নির্বাচন যে এতটা সহজ হবে না তা বিজেপি নেতৃত্ব ভালই বুঝে গেছেন। সেই দিকেই হিসাব রেখে শনিবার খয়েরপুর বিধানসভার অন্তর্গত পশ্চিম নোয়াঁবাদীর একতাঁরা কম্যুনিটি হলঘরে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের দ্বায়িত্বপ্রাপ্ত প্রভারী সাংসদ ডাক্তার মহেশ শর্মাজি, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ২-মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী,রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ৫-খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী, ৪-বড়জলা কেন্দ্রের বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক রতন ঘোষ, সদর গ্রামীণ জেলার সভাপতি অসিত রায়, প্রভারী সজল আচার্য্যী,পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, সদর গ্রামীণ জেলার অন্তর্গত বিভিন্ন মন্ডলের মন্ডল সভাপতি ও অন্যান্য পদাধিকারী ও সদস্যদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।