শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে “দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)” (ত্রিপুরা স্টেট সেন্টার)-এর ১৪-তম বার্ষিক সাধারণ সভার শুভ সূচনা করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্যের পূর্ত দপ্তর-পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর-গ্রামোন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত পানীয় জল ও স্বাস্থ্যবিধান শীর্ষক এক আলোচনাচক্রে অংশগ্রহণ করেন মন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নির্বাহী বাস্তকার শ্যামলাল ভৌমিক, দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) (ত্রিপুরা স্টেট সেন্টার)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথ,পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের তত্বাবধায়ক বাস্তুকার রাজীব মজুমদার, ডক্টর শুভদ্বীপ ভট্টাচার্য্যী সহ দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) (ত্রিপুরা স্টেট সেন্টার)-এর অন্যান্য পদাধিকারী ও সদস্য-সদস্যরা।