ঊনকোটি জেলার জারুলতলিতে নির্মীয়মান জেলা সংশোধনাগার পরিদর্শনে কারামন্ত্রী কারামন্ত্রী রামপ্রসাদ পাল

শনিবার উনকোটি জেলার জারুলতলিতে নির্মীয়মান জেলা সংশোধনাগারটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কারামন্ত্রী জেলা সংশোধনাগার নির্মাণে সংশ্লিষ্ট এজেন্সিকে প্রয়োজনীয় পরামর্শ দেন। নির্মীয়মান জেলা সংশোধনাগারটি পরিদর্শনের আগে কারামন্ত্রী কৈলাসহরে জেলা সংশোধনাগারে কিচেন ও ডাইনিং হলের দ্বারোদঘাটন করেন। উল্লেখ্য, প্রতি ঘরে সুশাসন অভিযানে করা দপ্তর থেকে জেলা সংশোধনাগারে কিচেন ও ডাইনিং হলের সংস্কার করে নতুন রূপে গড়ে তোলা হয়েছে। জেলা সংশোধনাগারের কিচেন ও ডাইনিং হলের দ্বারোদঘাটন করে কারামন্ত্রী বলেন, সংশোধনাগারে যারা থাকেন তাদের জন্যও সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান সরকার সব অংশের মানুষের কল্যাণে কাজ করছে। উল্লেখ্য, জেলা কারাগারে এই কিচেন ও ডাইনিং হল নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লক্ষ ৭० হাজার টাকা। এ উপলক্ষে জেলা সংশোধনাগারের কর্মীগণ রক্তদান করেন। রক্তদান শিবিরে ২৫ জন রক্তদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহসভাধিপতি শ্যামল দাস, আই জি প্রিজন অদিতি মজুমদার, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *