রাজ্যে জমির ম্যাপ উন্নতিকরণের ক্ষেত্রে ভূ-নক্সা সফটওয়ার চালু করা হয়েছে

আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল  জানান, ত্রিপুরায় আশ্রিত মোট ৬,৯৫৯টি রিয়াং (ব্লু) শরণার্থী পরিবারের মোট ৩৭,১৩৬ জন সদস্য-সদস্যা রয়েছে। তাদের সবাইকে চিহ্নিত করে রাজ্যের ১২টি স্থানে পুনর্বাসন দেওয়া হবে। ভারত সরকার, ত্রিপুরা ও মিজোরাম সরকার এবং শরণার্থীদের সংগঠন রিয়াং (ব্লু) অর্গানাইজেশনের মধ্যে চুক্তি অনুসারে ভোটাধিকার, বিনামূল্যে রেশন কার্ড দেওয়া থেকে শুরু করে রিয়াং (ব্লু) শরণার্থীরা যে সব সুবিধা পাচ্ছেন এবং তাদেরকে যেসব সুবিধা প্রদান করা হবে । তিনি জানান, পুনর্বাসন কেন্দ্রগুলিতে রাস্তা, বিদ্যুৎ, পরিশ্রুত পানীয়জল, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি সুবিধা থাকবে। তিনি জানান, রিয়াং (ব্লু) শরণার্থীদের আর্থিক সহায়তাও ডিবিটির মাধ্যমে প্রদান করা হচ্ছে।
তিনি আর জানান, রাজ্যে জমির ম্যাপ। উন্নতিকরণের ক্ষেত্রে ভূ-নক্সা সফটওয়ার চালু করা হয়েছে। রেজিস্ট্রি অফিসে জনগণের সুবিধার্থে এনজিডিআরএস সফটওয়ার চালু করা হয়েছে। এছাড়াও প্রধান সচিব অনলাইন ই সিটিজেন পরিষেবা, রাজস্ব আদালত মামলার মনিটারিং সিস্টেম, অনলাইনে ভূমি রাজস্ব প্রদান, ই-আর ও আর পরিষেবা ইত্যাদির উপরও বিস্তারিত আলোকপাত করেন। তিনি জানান, রাজ্যের রাজস্ব মৌজাগুলিতে রেভিশনাল সার্ভের কাজ এই বছরই শেষ করা হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অনিন্দ্য ভট্টাচার্য, অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য সহ উচ্চপদস্থ আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *