অ্যাম্বুলেন্স এর ধাক্কায় বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত স্বামী-স্ত্রী। শনিবার গভীর রাতে চড়িলাম ছেচুড়ীমাই স্কুল সংলগ্ন সড়কে। ঘটনার বিবরনে জানা যায় শনিবার গভীর রাতে বাইক নিয়ে ছেচুড়ীমায় শ্বশুরবাড়ি থেকে মোহাম্মদ হানিফ ও উনার স্ত্রী রিনা বেগম চড়িলাম উত্তর মুড়া যাওয়ার পথে ছেচুড়ীমাই স্কুল সংলগ্ন সড়কে উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স মোহাম্মদ হানিফের বাইকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বাইক সহ রাস্তায় ছিটকে পড়েন মোহাম্মদ হানিফ সহ উনার স্ত্রী রিনা বেগম বিকট শব্দ পেয়ে পার্শ্ববর্তী এলাকাবাসী দ্রুত ছুটে আসেন, খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে, খবর পেয়ে গঠনস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। সেখানে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
