প্রযুক্তিভিত্তিক জীবিকা অর্জনের সুযোগ সৃষ্টিতে গ্রামীণ মহিলাদের স্বশক্তিকরণে রাজ্যে দু’টি ওমেন টেকনোলজি পার্ক

প্রযুক্তিভিত্তিক জীবিকা অর্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে রাজ্যের গ্রামীণ মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে রাজ্যে সিপাহীজলা ও গোমতী জেলায় ওমেন টেকনোলজি পার্ক স্থাপন করা হয়েছে। সিপাহীজলা জেলার ছেচরিমাইলে ও গোমতী জেলার কিল্লায় এই দু’টি ওমেন টেকনোলজি পার্ক বা মহিলা প্রযুক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে আই আই টি খড়গপুর ও সি এফ টি আর আই, মহিশোর ইত্যাদি দ্বারা উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির উপকরণ বসানো হয়েছে। এগুলির উপর গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস এ সংবাদ জানিয়েছেন।
তিনি জানান, ওমেন টেকনোলোজি পার্ক বা মহিলা প্রযুক্তি কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত প্রায় ২৮০ জনেরও বেশী মহিলাকে পাতার থালা বাটি বানানো, কম খরচের বেকারি ওভেন, মুড়ি বানানোর ও অন্যান্য দানাশস্য রোস্ট করা ইত্যাদি প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *