শিক্ষা দপ্তরের উদ্যোগে বিতর্ক ও ক্যুইজ প্রতিযোগিতা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ আগরতলার পুরাতন এসসিইআরটি কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক বিতর্ক, বক্তৃতা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে সপ্তম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা অংশ নেয়। বক্তৃতা ও ক্যুইজ প্রতিযোগতার বিষয় ছিল সর্দার বল্লভভাই পাটেলের জীবন ও কর্ম’। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল। ‘ঐক্যবদ্ধ ভারতের একমাত্র রূপকার’ সর্দার বল্লভভাই প্যাটেল। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক রূপন রায় এবং শিক্ষা দপ্তরের ওএসডি দুলাল দেবনাথ ও মনিদীপা সেন চৌধুরী।
