জিবিপি হাসপাতালে চোখের ছানির সফল অস্ত্রোপচার

আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগে গত ২৭ অক্টোবর মোট ৪৬ জনের চোখের ছানির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এছাড়াও এদিন চার জনের চোখে ইন্টাভিট্রিয়েল ইনজেকশন প্রদান করা হয় এবং তিন জনের ডিসিটি অস্ত্রোপচার করা হয়। উক্ত অস্ত্রোপচারে ছিলেন চক্ষু বিভাগের প্রধান চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফণী সরকারের নেতৃতে মেডিকেল টিম। অস্ত্রোপচারের পর প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *