সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুদিন ব্যাপী ২০তম ত্রিপুরা রাজ্য সম্মেলন শুরু হলো মঙ্গলবার আগরতলার টাউনহলে। শুরুতে পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করা হয়। সম্মেলনে উদ্বোধক এর ভাষণ রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে। তিনি সর্বভারতীয় প্রেক্ষাপট এবং ত্রিপুরায় ঘটে যাওয়া ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সভানেত্রী মালিনী ভট্টাচার্য, সহ-সভানেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, ঝরনা দাস বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব। আগামীকাল এই সম্মেলনে সম্বোধন করবেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। প্রসঙ্গত অন্যান্য রাজ্য সম্মেলনে তিন দিনব্যাপী অনুষ্ঠান থাকতো নারী সমিতির তার ভেতরে একদিন হত প্রকাশ্য সমাবেশ কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিবেচনা করে দুদিনেই তাদের সম্মেলন সমাপ্ত করবে বলে জানান নেতৃত্ব।
