তেলিয়ামুড়া ফাঁসিতে আত্মহত্যা

তেলিয়ামূরা থানাধীন গামাইবাড়ী স্থিত ভৈরবটিলা এলাকায় পরিবারের অলক্ষে নিজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো পলাশ রায় (৩৪) নামেএক ব্যক্তি।  ঘটনা মঙ্গলবার। ঘটনা স্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ।  ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া  গামাইবাড়ী স্থিত ভৈরবটিলা এলাকায় পরিবারের অলক্ষে নিজ বাড়িতে নিজ গলায় ফাঁস দিয়ে অাত্মঘাতি করে । তবে কি কারনে তার এই আত্মহত্যা তা জানা যায়নি। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার পুলিশ আত্মঘাতী যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ময়না তদন্তের পর যুবকের মৃতদেহ হাতে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঘটনায় এলাকায় শোকের ছায়া  নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *