ভট্টপুকুর কালি টিলার ক্ষিতীশ সরকারের ম্যাক্স গাড়িটি চালায় ড্রাইভার অজিত দাস যার বাড়ি প্রতাপগড় ঝুলন্ত ব্রিজের কাছে। প্রতিদিনই রাতের বেলা গাড়িটি কে ড্রাইভার অজিত দাস তার বাড়ির সামনে পার্কিং করে রাখে। সোমবার রাতে ও যথারীতি ড্রাইভার গাড়িটি পার্ক করে বাড়িতে চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় গাড়িটি শেষ স্থানে নেই। উনি গাড়ির মালিক ক্ষিতীশ বাবুকে খবর পাঠায়। ক্ষিতীশ বাবু সঙ্গে সঙ্গে এডিনগর থানার শরণাপন্ন হন সকাল আটটা নাগাদ। এডি নগর থানার পুলিশ একটি মামলা নিয়ে গাড়িটির খোঁজ লাগায় দু’ঘণ্টার ভেতরেই খবর পায় যে গাড়িটি বোধজং নগর থানা ধীন লাড্ডু চৌমুহনী এলাকায় গাড়িটি পার্কিং করা আছে। পুলিশ গাড়িটি সেই এলাকা থেকে এডি নগর থানায় নিয়ে আসে এবং মালিককে দিয়ে সনাক্ত করায়। মালিক ক্ষিতীশ বাবু পুলিশ কর্তিক এত তাড়াতাড়ি গাড়িটি উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানায়। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে চোরকে সনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে আগরতলা শহরে প্রতিনিয়তই বাইক চুরির ঘটনা ঘটে চলেছে এখন এই গাড়ি চুরির ঘটনায় জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত আগরতলা শহরের প্রতি এলাকাতেই রাতের বেলা গাড়ি পার্কিং করে রাখে শহরবাসী। যদি গাড়ি চুরিও শুরু হয়ে যায় তাহলে যে সে সকল মালিকের রাতের ঘুম উবে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
