বনবাজার এডিসি ভিলেজে তুলাশিখর ব্লকভিত্তিক সুশাসন শিবির প্রান্তিক জনপদের জনগণের কল্যাণে সরকার প্রতি ঘরে সুশাসন অভিযানে বিকাশ মেলার আয়োজন করছে : মৎস্যমন্ত্রী

রাজ্যে প্রান্তিক জনপদের জনগণের কল্যাণে সরকার প্রতি ঘরে সুশাসন অভিযানে সুশাসন শিবির ও বিকাশ মেলার আয়োজন করছে। এ সমস্ত শিবির ও মেলায় প্রান্তিক জনপদের জনগণের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে। গত ২৮ অক্টোবর বনবাজার এডিসি ভিলেজে তুলাশিখর ব্লকভিত্তিক সুশাসন শিবিরের উদ্বোধন করে একথা বলেন মৎস্যমন্ত্রী প্রেমকুমার রিয়া। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে মহিলাদের ক্ষমতায়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। বিকাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, উদ্যান ও ভূমি সংরক্ষণ দত্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, খোয়াই মহকুমার মহকুমা শাসক বিজয় সিনহা, বিএসএফ’র ১১৯ ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডেন্ট ধর্মেন্দ্র গিরি, তুলাশিখর ব্লকের বিডিও মানস মুড়াসিং প্রমুখ।
ব্লকভিত্তিক সুশাসন শিবিরে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন থেকে ৩টি স্বসহায়ক দলকে ৭ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। তাছাড়া স্বসহায়ক দলের ৩ জন সদস্যাকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় বীমার শংসাপত্র দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ২ জন সুবিধাভোগীকে পাকা আবাস নির্মাণের জন্য প্রথম কিস্তির ৪৮ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। মৎস্য দপ্তর থেকে প্রধানমন্ত্রী আনুসূচিত জাতি অভ্যুদয় যোজনায় ২ জন মৎসজীবির জলাশয় সংস্কারের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাছাড়া কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে ৬ জন কৃষককে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়। ৪০ জন কৃষককে লেবু চাষে ও ১০০ জন কৃষককে মাশরুম চাষে সহায়তা দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন থেকে স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ প্রকল্পে ১টি স্বসহায়ক দলকে ই-রিক্সা দেওয়া হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে ২ জন গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাদ্যের কিট দেওয়া হয়েছে। মহকুমা প্রশাসন থেকে শিবিরে পিআরটিসি, ইনকাম, আরওআর সার্টিফিকেটের আবেদনপত্র গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *