চিকনছড়া ভিলেজের চণ্ডীঠাকুর পাড়ায় কয়েকদিন আগে সাগর দেববর্মার বাইক চুরি হয়েছিল। অভিযোগ পাশের গ্রামের অসীম দেবনাথ বাইক চুরি করেছে। সাগর দেববর্মা সেই যুবকের কাছে তার বাইক দেখতে পান। তিনি গাড়ি থেকে অসীমকে ডাক দিতেই সে বাইক ফেলে পালিয়ে যায়। বিষয়টি এলাকার মাতব্বরদের জানানোর পরও তারা কিছু না করায় ৩ দিন পর চণ্ডীঠাকুর পাড়ার মানুষ পাশের গ্রামে অসীম দেবনাথের বাড়িতে চড়াও হয়। তাকে সেখান থেকে মারতে মারতে চণ্ডীঠাকুর পাড়ায় নিয়ে আসা হয়। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত চোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়।
