বিএসএফ এর হাতে সন্দেহভাজক বাংলাদেশী আটক

ধর্মনগর থানাধীন ইয়াকুব নগর বিওপি র ১৩৯ নং সীমান্ত রক্ষী জওয়ানদের হাতে আটক সন্দেহভাজন এক বাংলাদেশী নাগরিক।ধৃত বাংলাদেশী নাগরিকের নাম হুসেন জাবেদ চৌধুরী।বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়।সে দীর্ঘ সাত বছর যাবৎ ইকবাল হোসেন নামে ভারতে বসবাস করে আসছিল। বুধবার ভারতীয় পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা বাংলাদেশী রিজেক্ট পাসপোর্ট সহ ভারতীয় টাকা,আধার কার্ড,পেন কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের পাসবুক ও তিনটি এনড্রয়েড মোবাইল সমেত তাকে আটক করে। পরবর্তীকালে ধর্মনগর থানার হাতে তুলে দেয় তাকে। জিজ্ঞাসাবাদ চলছে কিভাবে ওর হাতে ভারতীয় নাগরিকত্বের কার্ড এল এবং পাসপোর্ট এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *