রাস পূর্ণিমা উপলক্ষে ব্রহ্মকুণ্ডে ৩ দিনব্যাপী মেলা রাস পূর্ণিমা উপলক্ষে মোহনপুর মহকুমার ব্রহ্মকুন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্ৰহ্মকুন্ড মেলা অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হবে। গতকাল ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে এমডিসি রবীন্দ্র দেববর্মার সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন। হেজামারা বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, ব্রহ্মকুণ্ড পঞ্চায়েতের প্রধান নকুল সাঁওতাল, মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দেবযানি চৌধুরী, মোহনপুরের ডিসিএম সৌরভ দাস, সমাজসেবী যোগেন্দ্র দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। মেলায় বিভিন্ন দপ্তরের উদ্যোগে প্রদর্শনী স্টল খোলা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এমডিসি রবীন্দ্র দেববর্মা মেলাকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
