গামাইবাড়িতে নবনির্মিত পাকা প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

তেলিয়ামুড়ার গামাইবাড়িতে সম্প্রতি নবনির্মিত প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। বিধায়ক ডা অতুল দেববর্মা এই প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করেন। এ উপলক্ষে গামাইবাড়ি হাইস্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সদস্য নিরোদ দাস, রূপাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিহির দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা জগন্নাথ বণিক, তেলিয়ামুড়া ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস প্রমুখ। উদ্বোধকের ভাষণে বিধায়ক ডা. অতুল দেববর্মা বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাণী পালনের মাধ্যমে গ্রামের যুবক-যুবতীদের যেমন কর্মসংস্থান হবে ঠিক তেমনি রাজ্যও মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। অনুষ্ঠানে দপ্তরের পক্ষ থেকে প্রাণী চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৩৯টি প্রাণীর চিকিৎসা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। তাছাড়াও অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার রূপাছড়া, ব্রহ্মছড়া ও খাসিয়ামঙ্গল গ্রাম পঞ্চায়েতের ১৪২ জন প্রাণীপালককে মোরগ পালনে সহায়তা দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের ১০টি করে লেয়ার জাতীয় মোরগের ছানা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ললিত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *