বিলোনিয়া ঋষ্যমুখ মন্ডলের, সাতমুড়া বিজেপি মন্ডল অফিসে, কে বা কাহারা বুধবার গভীর রাতে অগ্নিসংযোগ করে। এতে বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মন্ডল সহ-সভাপতি বাদল ভৌমিকের দাবি সিপিআইএম দুষ্কৃতকারীরা এই অগ্নি সংযোগের ঘটনায় জড়িত। তবে অনেকের অভিমত গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এছাড়া এদিন রাতেই ঋষ্যমুক মন্ডলেরই আমজাদ নগর বিজেপি পার্টি অফিসে ও অগ্নিসংযোগ করা হয়। নির্বাচনের প্রাক মুহূর্তে এই অঞ্চলে জনমনে অস্থিরতা তৈরি করার জন্যই সিপিআইএমের একটা বদ উদ্দেশ্য বলে দাবী করছে স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও এলাকার সাধারন মানুষের ধারণা অন্য কিছু। বুধবার গভীর রাত পর্যন্ত সাতপুরা এলাকায়, দি নিউজটার ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। তাছাড়া এই এলাকায় বিরোধী দলের এমন কোন সংগঠন নেই যা বিজেপি দলীয় অফিসে আগুন লাগানোর সাহস করবে। দীর্ঘদিন ধরে এই এলাকায়, দুই মন্ডল সভাপতি প্রাক্তন অশেষ বৈদ্য এবং বর্তমান সভাপতি সুশংকর ভৌমিকের মধ্যে গোষ্ঠী কুন্দল চলছে, এরই ফলশ্রুতিতে এই দিনের ঘটনা সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে অভিমত জনগণের।খবর পেয়ে সকালবেলা ঘটনাস্থলে তদন্তকারী একটি পুলিশের দল এসে ঘুরে যায়।
