বুধবার বিশালগরে কংগ্রেস বিজেপি সংঘর্ষের ঘটনার পর রাতে চারজন কংগ্রেস কর্মীকে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলো উত্তর রাউৎখলা এলাকার প্রবীর সরকার, গজারিয়া বাইল্লামুড়া এলাকার সোহেল রানা, মধুপুর নগর পাড়ার বাপন দাস এবং মধুপুর স্কুল টিলার মাধব দেবনাথ। পুলিশ তাদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন সহ নানান ধারায় মামলা গ্রহণ করেছে। তাছাড়াও বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি তাজা বোমা। পরে বোম স্কোয়াড এর সদস্যরা বিশালগড় বাইপাস সংলগ্ন মধ্য লক্ষীবিল এলাকার একটি নির্জন স্থানে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
