পানীয় জলের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধের শামিল এলাকার স্থানীয় জনগণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়,শুক্রবার সকালে।
   ঘটনার বিবরনে জানা যায়, মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট চলছিল । পানীয় জলের তীব্র সঙ্কটের ব্যাপারে এলাকার স্থানীয় জনগণ দীর্ঘ কয়েকবার স্থানীয় নেতা-নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের আধিকারিক’কে দীর্ঘ কয়েকবার জানালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ধরনের কর্ণপাত করে নি বলে অভিযোগ স্থানীয় জনগনের।
     পরবর্তীতে এলাকার স্থানীয়রা বাধ্য হয়ে শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধে শামিল হয় । দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবত চলে এ অবরোধ । তারপর এ অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশসহ এলাকার স্থানীয় নেতৃত্বরা গিয়ে অল্প কিছুদিনের মধ্যে তাদের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করলে  পথ অবরোধ মুক্ত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *