বৃহস্পতিবার রাতে আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিশালগড়ে। ঘনিয়ামারা স্কুল সংলগ্ন চৌমুহনীতে। স্থানীয় পঞ্চায়েতের প্রধান সঞ্জয় দাসগুপ্ত জানায় এলাকার লোকজন সন্ধায় ঘনিয়ামারা উপরের চৌমুহনির মাঠে একটি ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগটি ভালো ভাবে প্রত্যক্ষ করলে দেখা যায় এর ভিতরে সকালে রাউৎখলা এলাকা থেকে উদ্ধার বোমা গুলির মতোই একটি বোমা দেখা যায়। পরে খবর পাঠানো হয় বিশালগড় থানায়। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়।
