সালিশি সবার নামে নাবালিকা কে মারধর এবং সেই ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ তেলিয়ামুড়ায়

প্রকাশ্য দিবালোকে  সালিশি সভার মধ্যে এক নাবালিকাকে মারধোর এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করার মতো নেক্কারজনক ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়াবাসী। ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে, দাবি উঠেছে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। খবরে প্রকাশ,  তেলিয়ামুড়া থানাধীন ছনলং এলাকার এক উপজাতি নাবালিকা’র সঙ্গে তুইসিন্দ্রাই বাড়ি এলাকার  দুই সন্তানের জনকের  প্রণয় ঘটিত সম্পর্কের অভিযোগ উঠে। আর এই ঘটনা কে ঘিরেই গত বুধবার তথা ২রা নভেম্বর হাওয়াইবাড়ি এলাকার প্রধান সহ এলাকার একাংশ শাসক দলীয় নেতাদের উপস্থিতিতে নাবালিকার বাড়িতে বসানো হয় সালিশি সভা।
সালিশি সভার নামে নেক্কার জনক
ঘটনা ঘটে সেদিন। সালিশি সভায় ওই নাবালিকাকে সেদিন মারধর করা হয় এবং সব ঘটনা ক্যামেরা বন্দি করে স্যোসাল মিডিয়াতে প্রচারের অভিযোগ উঠে এক নেতা পুত্রের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে পাশাপাশি নেতা পুত্রের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *