সরোজ সংঘ দীর্ঘদিন ধরে ই খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছে। ফুটবল মাঠে একটি পরিচিত নাম। পাশাপাশি অন্যান্য খেলাধুলায় ও জড়িয়ে আছে তারা।সরোজ সংঘ ক্লাব সংলগ্ন একটি খেলার মাঠ ছিল দীর্ঘদিন ধরেই। বেশ কিছুদিন পূর্বে এলাকার কিছু মাতব্বর মাঠটিকে বিয়ে বাড়িতে রূপান্তর করার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর বাধাদানের ফলে পিছপা হতে হয় সে মাতব্বরদের। তারপর থেকে বেহাল অবস্থায় পড়ে আছে মাঠটি। সম্প্রীতি সরোজ সংঘ ক্লাবের পক্ষ থেকে পুর নিগমের মেয়র এর নিকট মাঠটিকে সংস্কারের দাবি নিয়ে অনুরোধ করা হয়। শুক্রবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার ঘুরে দেখলেন মাঠটি। এবং ক্লাব কর্তৃপক্ষকে তিনি আশ্বাস দিলেন মাঠটি সংস্কারের।