বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী এডিসির প্রতিটি জোনাল অফিসে এডিসির শাসক দল তিপ্রা মথার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ ডেপুটেশন প্রদান করা হয়৷ তারই অঙ্গ হিসেবে জনজাতি মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার দুপুরে এডিসি- র তুলাশিখর জোনাল অফিসে জোনাল ডেভেলপমেন্ট অফিসারের নিকট বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে৷
এডিসির উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার প্রদেয় কোটি কোটি টাকার দুর্নীতি করেছে শাসকদল তিপ্রা মথা৷ পাহাড়ে উন্নয়নের নামে হামলা, হুজ্জতি সহ অশান্তির পরিবেশ তৈরি করে করছে আর একাধিক দাবি সহ মোট ৯ দফার দাবির ভিত্তিতে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে তুলাশিখর জোনাল অফিস কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় ।এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন
বিজেপি দলের নেত্রীর তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি জনজাতি মোর্চা খোয়াই জেলা সভাপতি বিশ্বজিৎ রূপিনী, সহ অন্যান্য নেতৃত্ব৷
এদিন জেলার বিভিন্ন এলাকায় থেকে পূর্ব চেবরী গ্রাম পঞ্চায়েতের বিন্দাবনঘাট এলাকায় গিয়ে কর্মী সমর্থকরা জরু হয়। বৃন্দাবন ঘাট এলাকা থেকে প্রায় এক হাজার কর্মী সমর্থকদের নিয়ে এক মিছিল করে তুলাশিকর জোনাল অফিসের দিকে রওনা হয়। মিছিলটি জোনাল অফিসের সামনে গিয়ে সমাপ্ত হয়।
পরবর্তীতে সেখান থেকে সাতজনের এক প্রতিনিধি দল জোনাল আধিকারিকের নিকট মোট ৯ দফা দাবি সনদের প্রতিলিপি প্রদান করেন৷
