বিশালগড়ের পর বোমা আতঙ্কে খোয়াই । আক্রান্ত কংগ্রেস কর্মীর

বিশালগড়ের পর বোমা আতঙ্কে আতঙ্কিত খোয়াই আক্রান্ত একাধিক কংগ্রেস কর্মী উভয় দলের লক্ষ্য একটাই ২৩ এ ক্ষমতা দখল ময়দান ছাড়তে নারাজ উভয় দলই গত ২ রা নভেম্বর খোয়াই মহকুমাস্থিত রামচন্দ্রঘাট বাজারে সাড়া জাগানো গণঅবস্থান সংগঠিত করে কংগ্রেস দল এর পর থেকেই একাধিক কংগ্রেস কর্মী আক্রান্ত হয় বলে খবর । গণঅবস্থানের ২৪ ঘন্টা অতিক্রান্ত হবার আগেই গত ৩ রা নভেম্বর তথা গনবস্থানের পরের দিন
রামচন্দ্রঘাট বাজারে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় কংগ্রেস কর্মী বিক্রম দেব রায় । এর পরের দিন তথা গত ৪ঠা নভেম্বর বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ খোয়াই মহকুমার পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েত এলকাস্থিত দাস পাড়া এলাকার কংগ্রেস কর্মী লিটন পালের বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা এতে গুরুতর আহত হয় কংগ্রেস কর্মী লিটন পাল বলে সূত্রের খবর এখানেই থেমে নেই এবার হামলা নয় একেবারে বিশালগড়ের কায়দায় বৃহস্পতিবার গভীর রাতে খোয়াই বিমানবন্দর এলাকার কংগ্রেসের যুবনেতা শ্রীরূপ সিংহ চৌধুরীর ভাই সঞ্জন সিংহ চৌধুরী ও সৌভিক সিংহ চৌধুরীর বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা । পরবর্তি সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ । এবং গোটা বিষয় নিয়ে একটি মামলা গ্রহণ করলেও কতটুক সঠিক তদন্ত হবে কিংবা দোষীদের কতটুকু গেফতার করবে পুলিশ সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে একাংশ মহল থেকে গোটা বিষয় নিয়ে থমথমে পরিস্থিতি খোয়াই বিমানবন্দরের গোটা এলাকা । অন্যদিকে একাংশ মহলের দাবী এই ঘটনার পরও যদি পুলিশ ঠুটু জগনাথ হয়ে বসে থাকেন তাহলে আরও বড় ঘটনার সাক্ষী হতে পারে সংস্কৃতির শহর খোয়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *