সব অংশের মানুষের উন্নতি সাধনে সরকার সচেষ্ট : সংখ্যালঘু কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকা সাথ, সবকা বিকাশ, সরকা প্রয়াস এবং সরকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে সমাজের সব অংশের মানুষের উন্নতি সাধনে রাজ্য সরকার সচেষ্ট। রাজ্যের ওবিসি ও সংখ্যালঘু জনগণের আর্থসামাজিক অবস্থার মান্নোয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পসমূহ রাজ্যে রূপায়িত হচ্ছে। উভয় সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ওবিসি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী রাম প্রসাদ পাল। তিনি বলেন, সমাজের প্রতিটি পিছিয়েপড়া ও সংখ্যালঘু অংশের জনগণ আর্থিকভাবে সমৃদ্ধ হলে সমাজ উন্নত এবং শক্তিশালী হবে। আর সমাজ শক্তিশালী হলে উন্নত রাষ্ট্র এবং রাজ্য গঠন করা সম্ভব হবে।
সাংবাদিক সম্মেলনে ওবিসি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সচিব তাপস রায় ওবিসি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির গত সাড়ে চার বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে জানান, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করে রাখার পাশাপাশি ঐ সম্প্রদায়ভুক্তদের আর্থসমাজিক মানোন্নয়নে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়িত হচ্ছে। তিনি ওবিসি কল্যান দপ্তরের সাফল্য তুলে ধরে জানান, ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত মোট ১,৭৬,৫৭২ জন ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীকে প্রি-মেট্রিক এবং ৬৮,০৫৪ জন ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীকে পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। তিনি জানান, ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত মোট ৫৩ জন ওবিসি সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থী যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অর্জন করেছেন তাদের ড. বি আর আম্বেদকর মেমোরিয়াল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত ১৯৩৫৭ জন ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীকে ড. বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়। সচিব আরও জানান, ২০১৮-১৯ থেকে এখন পর্যন্ত আর্থিকভাবে দুর্বল এমন ২৮০ জন মেধাবী ওবিসি ছাত্রছাত্রীকে বি এড এবং ডি এল এড কোর্স, ১০ জন মেধাবী ওবিসি ছাত্রছাত্রীকে জি এন এম কোর্স এবং ৯০ জন মেধাবী ওবিসি ছাত্রছাত্রীকে প্যারা মেডিকেল কোর্স করার জন্য এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *