গোলাঘাটিতে বিজেপির বিজয় সংকল্প সমাবেশ। শনিবার গোলাঘাটি বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা। সমাবেশের আগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ ভাজপার নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেন।
