রাবার চোরকে আটক করে উত্তম মাধ্যম দিল জনতা

সুতারমুড়া এলাকাবাসীর হাতে আটক রাবার চোরকে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনা শনিবার সকালে , খবরে প্রকাশ সুতারমুড়া এলাকার রাবার ব্যবসায়ী অমেন্ড দেববর্মার বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে রাবার চুরি করে নিয়ে যায় কুখ্যাত রাবার চোর রাজকুমার দেববর্মা পিতার নাম উত্তম দেববর্মা বাড়ি লালসিংমুড়া সুতারমুরা এলাকায়। রাবার মালিক অমেন্ড দেববর্মা বাড়িতে লাগানো সিসি ক্যামেরা দেখতে পায় চোরকে।  শনিবার সকাল বেলায় এলাকাবাসী ছুটে গিয়ে চোর রাজকুমার দেববর্মা কে আটক করেন প্রথম অবস্থায় তাকে জিজ্ঞাসা করলে  রাজকুমার দেববর্মা  পুরো ঘটনা অস্বীকার করেন ।যখন সিসিটিভি ক্যামেরা ফুটেজ তার সামনে নিয়ে আসা হয় তখন সে স্বীকার করে চুরির ঘটনা, এলাকাবাসী উত্তম মাধ্যম দিয়ে জুতোর মালা গলায় পড়িয়ে সুতারমুড়া বাজার ঘুরিয়ে তুলে দেওয়া দেয় বিশ্রামগঞ্জ পুলিশের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *