শনিবার বাইখোড়া থানায় খবর আসে পশ্চিম পিলাক এলাকায় রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ পরে রয়েছে। এই খবর জানার পর বাইখোড়া থানায় কর্তব্যরত পি এস আই শিবশঙ্কর দাস আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনা সম্পর্কে পি এস আই শিবশঙ্কর দাস জানান মৃতব্যক্তি ঝাড়খন্ডের বাসিন্দা। মৃতব্যক্তির নাম রঘু মাহিলি ( ৪২ )। রেল থেকে ইচ্ছাকৃতভাবে ঝাঁপ দেয় সে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ। অপর দিকে রঘু মাহিলির সাথে থাকা লোকজনেরা জানান উনারা ঝাড়খন্ড থেকে উদয়পুর মহারানির উদ্দ্যোশ্যে যাচ্ছিলেন। উনারা সকলে ইটভাট্টার শ্রমিক। ঝাড়খন্ড থেকে আগরতলার আসার পর তারা জানতে পারে সাব্রুম থেকে মহারানি পৌঁছাতে অল্প সময় লাগবে। ফলে তারা মহারানীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উনারা পরবর্তী সময় জানতে পারেন সাব্রুম থেকে মহারানির দুরত্ব অনেক। তাই সকলে জোলাইবাড়ী ষ্টেশনে নামার সিদ্ধান্ত নেন। কিন্তু জোলাইবাড়ী ষ্টেশনে পৌঁছানোর কিছু আগেই রঘু মাহিলি ট্রেন থেকে লাফ দেয় জানান তার সঙ্গে থাকা লোকেরা। এর ফলে মৃত্যু হয় তার পুলিশ জানান ময়না তন্তরে রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।
