বাইক ও গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত এক ও আহত দুই

ঘটনার বিবরনে জানা যায় শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকায় জাতীয় সড়কে টি আর ০৭ ডি ৫৩৬৩ নাম্বারের বাইক ও টি আর ০১ এ ৩৩৩২ নাম্বারের কমান্ডার গাড়ীর মুখিমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারায় বাইক চালক। জানা যায় কমান্ডার গাড়ীটি মনপাথর সাপ্তাহিক বাজার করে জোলাইবাড়ীর উদ্দ্যেশ্যে আসছিল অপরদিকে বাইক চালক বাইক নিয়ে মনপাথর বাজারের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো।  এরইমধ্যে নারাইফাং এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে বাইক ও কমান্ডার গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে।  এতে করে দেবদারু এলাকার বাসিন্দা বাইক চালক সুজিত দেবনাথ ( ৩৫ ) জাতীয় সড়কে ছিটকে পড়ে ঘটনা স্থলে প্রাণ হারায়।  অপরদিকে বাইকে থাকা দেবাদারু এলাকার বাসিন্দা প্রসনজিৎ দেবনাথ ও কমান্ডার চালক কোয়াইফাং এলাকার বাসিন্দা নিলেন ত্রিপুরা গুরতর আহত হয়।  দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ও নিহত যুবককে শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে। জেলা হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকে আগরতলার জীবি হাসপাতালে রেফার করে।  এই দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।  সুত্রের খবর অনুযায়ী জাতীয় সড়কে একটি গর্ত থাকার ফলে কমান্ডার গাড়ী উল্টো সাইডে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *