ধর্মনগরে জঙ্গল থেকে নবজাতক শিশু কন্যা উদ্ধার

ধর্মনগর আলগাপুর তিন নম্বর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে জঙ্গল থেকে এক নবজাতক শিশু কন্যা উদ্ধার। মঙ্গলবার সকালে জঙ্গলের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় কাঁদছিল এই নবজাতক। কান্না শুনে এলাকাবাসীরা ধর্মনগর থানা ও দমকল বিভাগে খবর দেন। দমকল কর্মী ও এলাকাবাসীদের সহযোগিতায় ওই নবজাতককে সেখান থেকে উদ্ধার করে ধর্মনগরে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতকটিকে রাখা হয়েছে এবং সুস্থ আছে শিশুটি। ঘটনার তদন্তে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *