সোমবার রাতে জোলাইবাড়িতে দুইটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একটি গাড়ি গরু চোররা নিয়ে এসেছিল বলে অভিযোগ। তাই ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ নাগরিকরা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে একই রাতে উত্তর জোলাইবাড়ি এলাকায় দীপঙ্কর সরকারের অটোতে আগুন লাগায় দুস্কৃতিরা। রাজ্যে যেভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তাতে আগামী দিন যে ভয়ংকর আসছে তা বলা যায়।
