ইরানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন যুবরাজনগর উপস্বাস্থ্যকেন্দ্রে গত ২ নভেম্বর মা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ৩০ জন মা অংশগ্রহণ করেন। তাতে কমিউনিটি হেলথ অফিসার তানিয়া বিশ্বাস গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানোর উপকারিতা, মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, রক্তাল্পতা রোধে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন ও আয়রনযুক্ত খাবার খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব ও ছয় মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানো এবং ছয় মাস পর থেকে অন্যান্য পরিপূরক ও সুষম পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করেন। এই অনুষ্ঠানে এমপিডব্লিও দোলন বিশ্বাস ও এলাকার আশাকর্মী উপস্থিত ছিলেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
