ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার আগরতলার গান্ধিঘাট থেকে রবীন্দ্রভবন পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রবীন্দ্রভবনের নিকট এক বৃহত্তর জনসভার আয়োজন করা হয়েছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ত্রিপুরা জুড়ে প্রত্যেক জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কাতারে কাতারে কর্মীবৃন্দ ও সমর্থকরা এই মিছিলে অংশ নিয়েছে। ত্রিপুরার বুকে আবারও প্রমাণিত হয়ে গেলো যে ত্রিপুরার জনসাধারণ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আজকের জনসাধারণের সমর্থন, আগামীদিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই সভায় ত্রিপুরার ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন এ মাসের শেষের দিকে ই রাজ্যে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সামনের মাসে প্রথম দিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগরতলায় আসার কর্মসূচি রয়েছে।
