জহরলাল নেহেরু জন্মদিন পালন করল প্রদেশ কংগ্রেস

যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরুর জন্মদিন পালন করল প্রদেশ কংগ্রেস। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর জন্ম গ্রহণ করেছিলেন পণ্ডিত জওহর লাল নেহেরু।  তাঁর জন্মদিনটি ভারতবর্ষে শিশু দিবস হিসেবে পালিত হয়।

রাজ্যের মূল অনুষ্ঠানে আজ প্রদেশ কংগ্রেস প্রাঙ্গনে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধী ঘাট ের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন  প্রাক্তন বিধায়ক গোপালচন্দ্র রায়, আশীষ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। গোপাল রায় এই শ্রদ্ধা অনুষ্ঠানে বলেন বর্তমান সময়ে ভারত বর্ষকে বাঁচাতে হলে জহরলাল নেহেরুর চিন্তাধারায় দেশকে পরিচালিত করতে হবে, পাশাপাশি চাচা নেহেরুর জন্মদিনে রাজ্যব্যাপী সরকারিভাবে যে শিশু দিবস পালিত হতো তা রাজ্য সরকার বন্ধ করে দেওয়ায় সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *