রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করাই অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। এই লক্ষ্য পূরণে রাজ্য সরকার কৃষকদের অন্যান্য বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কিভাবে  কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায়, সেই দিকেও স্বচেষ্ট রয়েছে। এক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ অমরপুরের রাংখাং এলাকায় গোমতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের দ্বিতল প্রশাসনিক ভবনের দ্বারোদঘাটন করে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরবর্তীতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের মধ্যে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার ও অন্যান্য সামগ্রী প্রদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *