বিজেপি প্রাক্তন রাজ্য মুখপাত্রের কংগ্রেসে যোগদান

সোমবার বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন বিধায়ক আশীষ সাহার হাত ধরে প্রদেশ কংগ্রেসে পুনরায় যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন প্রবীর চক্রবর্তী ছাড়াও গত পুর নিগম নির্বাচনে  তৃণমূলের বিজিত প্রার্থী শিবানী দাস সহ ৪৭ জন ভোটার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী জারিতা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে সুদীপ বাবু বলেন, করোনাকালে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে  প্রচুর অর্থ এসেছিল। কি পরিমাণ টাকা এসেছিল ও ব্যয় হয়েছে এর স্পেশাল অডিট করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি  নির্বাচনের আগে তা জনসমক্ষে প্রকাশের দাবিও জানান সুদীপ বাবু। প্রশ্ন তুলেন সেই সময় যে সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত সামগ্রী কেনা হয়েছিল, সেগুলি কোথায়? 
এতদিন যাবত রাজ্যে জহরলাল নেহেরুর জন্মদিনে ঘটা করে পালন করা হতো শিশু দিবস। কিন্তু বিজেপি সরকার শিশু দিবসের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় ক্ষুভ প্রকাশ করেন সুদীপবাবু। বিরোধীদের উপর বাইক বাহিনীর আক্রমণ নিয়ে তিনি সরব হন এ দিনের সাংবাদিক সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *