বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম দুই

বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম বাইক চালক এবং আরোহী। ঘটনা আমতলী থানাধীন চৌমুহনী বাজার জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায় বুধবার দুপুর ১টা নাগাদ একটি মারুতি গাড়ি বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে চৌমুহনি বাজার জাতীয় সড়কে আসা মাত্র  অপরদিক থেকে একটি বাইকের সঙ্গে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়ে যায় বাইক চালক এবং আরোহী ।প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ পেয়ে দ্রুত আহত দুজনকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় খবর পাঠায় বাধারঘাট দমকল কর্মীদের তারা ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে, অপরদিকে খবর পেয়ে ছুটে আসে  পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *