জাতীয় প্রেস দিবস উপলক্ষে বিশালগড় পৌর পরিষদের কনফারেন্স হলে বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেবের নেতৃত্বে বুধবার দুপুর দুইটাই এক মতবিনিময় সভা আয়োজন করা হয়, উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব, বিশালগড় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ বিশালগড় মহকুমা কর্মরত সমস্ত সাংবাদিকরা । উক্ত মত বিনিময় সভায় বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি বিশালগড় মহকুমা কর্মরত সমস্ত সাংবাদিকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন । তাছাড়া জাতীয় প্রেস দিবস উপলক্ষে উক্ত মত বিনিময় সভায় আলোচনা করেন বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক সভাপতি সহ অন্যান্য কর্মরত সাংবাদিকরা।
